অংশীদারিত্ব
রবি আজিয়াটা লিমিটেড, আজিয়াটা গ্রুপ বার্হাড ও এনটিটি ডকোমো ইনকরপোরেটেড প্রতিষ্টান দু’টির যৌথ উদ্যোগ, যেখানে তাদের অংশীদারিত্বের পরিমাণ যথাক্রমে ৭০% ও ৩০%।
আজিয়াটা গ্রুপ বার্হাড 
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ ও কম্বোডিয়াতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে দিয়ে আজিয়াটা এশিয়ার টেলিযোগাযোগ শিল্পে নেতৃত্বের ক্ষেত্রে একটা উদীয়মান শক্তি। এছাড়া মালয়েশিয়া ভিত্তিক এই হোল্ডিং সংস্থার ভারত, সিঙ্গাপুর, ইরান, পাকিস্তান ও থাইল্যান্ডে মোবাইল যোগাযোগ ও টেলিযোগাযোগের অন্যান্য ক্ষেত্রেও কৌশলগত কার্যক্রম ও বিনিয়োগ রয়েছে। সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে আজিয়াটা গ্রুপ বার্হাড এর ১২ কোটি মোবাইল গ্রাহক রয়েছে এবং এটি মালয়েশিয়ার স্টক এক্সচেঞ্জ ‘বার্সা মালয়েশিয়া’র অন্তর্ভূক্ত।
এনটিটি ডকোমো ইনকরপোরেটেড 
এনটিটি ডকোমো ইনকরপোরেটেড বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ সংস্থা এবং জাপানে সবচেয়ে বৃহৎ মোবাইল যোগাযোগ সংস্থা। ডকোমো’র ৫ কোটি ৬০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে যাদের মধ্যে ৪ কোটি ৪০ লাখই ফোমা’র গ্রাহক। ফোমা হচ্ছে ২০০১ সালে চালু হওয়া ডব্লিউ-সিডিএমএ ভিত্তিক বিশ্বের প্রথম থ্রিজি মোবাইল সেবা। ডকোমো আরো নানান ধরনের সর্বাধুনিক মোবাইল মাল্ডিমিডিয়া সেবা দিয়ে থাকে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আই-মোড, যা বিশ্বের ৪ কোটি ৮০ লক্ষ মানুষ তাদের মোবাইল ই-মেইল/ইন্টারনেট এর জন্য ব্যবহার করছে। এছাড়া ক্রেডিট-কার্ড ও অন্যান্য ই-ওয়ালেট কার্যক্রমের সুযোগ দিয়ে ডকোমো মোবাইল ফোনের সেবাগুলো মানুষের জীবনের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সর্বাধুনিক প্রযুক্তি আর অভিনব সেবার কৌশলে ডকোমো দ্রুততর গতিতে মানুষের জীবনযাত্রায় পছন্দের জায়গা করে নিয়েছে। দিনে দিনে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার মানুষদের কাছে এর গুরুত্ব বেড়েই চলেছে। ডকোমো ইন. টোকিও (৯৪৩৭), লন্ডন (এনডিসিএম) ও নিউ ইয়র্ক (ডিসিএম) স্টক এক্সচেঞ্জগুলোতে অর্ন্তভূক্ত।



