আজিয়াটা গ্রুপ বারহাড, মালয়েশিয়া এবং এনটিটি ডোকোমো ইনকরপোরেটেড, জাপান এর একটি যৌথ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। রবি আজিয়াটা আগে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে পরিচিত ছিল। এ্যাকটেল ব্র্যান্ড হিসেবে ১৯৯৭ সালে বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। ২০১০ সালের ২৮ মার্চ, এই সেবাটি ‘রবি’ ব্র্যান্ড হিসেবে অভিহিত হয়, এবং প্রতিষ্ঠানটি রবি আজিয়াটা লিমিটেড নামে পরিচিত হয়।

বাংলাদেশে রবি সত্যিকার অর্থে একটি গণমুখি ব্র্যান্ড। আমরা জনগণের অগ্রগতির সাথে আছি, এবং দেশের মানুষ যেখানে ও যেভাবে আমাদের চায়, আমরা তাদের সাথে থাকবো। এদেশের ঐতিহ্যকে ধারণ করে রবি নতুনত্ব আর সৃজনশীলতা নিয়ে এগিয়ে চলেছে।

সর্বাধুনিক প্রযুক্তির সেবা নিশ্চিত করার জন্যে রবি, আজিয়াটা ও এনটিটি ডোকোমো ইন. প্রতিষ্ঠান দু’টির আন্তর্জাতিক দক্ষতাকে কাজে লাগাচ্ছে। দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে রবি টুজি ভয়েস, ক্যামেল ফেজ ২ ও ৩ এবং জিপিআরএস/এজ সুবিধা দিচ্ছে। প্রতিষ্ঠানটির জিএসএম সেবার জন্যে ব্যবহৃত হচ্ছে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক (আইএন) এর মত বিশাল নেটওয়ার্ক কাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি। এর নেটওয়ার্ক গ্রাহকের জন্যে পরিষ্কার ভয়েসের নিশ্চয়তা দিয়েছে, দেশব্যাপী নেটয়ার্ক কাভারেজের ব্যবস্থা করেছে, এবং আন্তর্জাতিক রোমিং এর জন্যে বিভিন্ন আন্তর্জাতিক পার্টনারের সাথে যুক্ত করেছে।

বাংলাদেশে আনত্মর্জাতিক রোমিং কাভারেজের ক্ষেত্রে রবি’র নেটওয়ার্ক সবচেয়ে বড়। এর রয়েছে ২০০টি দেশে ৬০০টি অপারেটরের সাথে সংযোগ। রবি’র গ্রাহকমুখি সেবাগুলোর মধ্যে রয়েছে মূল্য সংযোজিত সেবা (ভাস), মানসম্পন্ন গ্রাহক সেবা, সহজ সংযোগ কল সেন্টার, ডিজিটাল নেটওয়ার্কের নিশ্চয়তা ও নমনীয় ট্যারিফ রেইটস্।