আপনি কি ভাবছেন, আপনার বর্তমান বন্ধু ও পরিবার নম্বরের মত কোন সহজ বিষয়ে জানতে গ্রাহক সেবা কেন্দ্রে যাওয়ার মত যথেষ্ট সময় আপনার আছে কিনা? অথবা আপনি কি রবির সর্বশেষ অফার সম্পর্কে জানতে চাচ্ছেন, কিন্তু সেবা কেন্দ্রে আসার সময় পাচ্ছেন না?

এর উত্তর আপনার হাতের নাগালে রয়েছে। আপনার রবি নম্বর থেকে ১২৩ নম্বরে কল করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন... এটা খুবই সহজ...

আমরা বুঝতে পারি, নতুন ও যুগান্তকারী পণ্যের জন্য আপনার রয়েছে বহুমুখী চাহিদা আর এজন্য আপনার চায় তাৎক্ষণিক তথ্য। ১২৩ নম্বরে কল করে আপনি আপনার সেবায় নিয়োজিত আমাদের দক্ষ স্টাফদের কাছ থেকে স্বয়ংক্রিয় ও সরাসরি উভয় ধরনের সহযোগিতা পাবেন... যে কোন স্থানে... যে কোন সময়...

সহজেই সেবা পেতে ১২৩, যেটি আপনার হাতের নাগালে থেকে তাৎক্ষণিক ও আপনার পছন্দমত সেবা দিচ্ছে সব সময়, দিনে ২৪ ঘন্টায়, সপ্তাহে ৭ দিন ও বছরের ৩৬৫ দিন...

যে কোন তথ্য জানতে... জিজ্ঞাসা করতে... অভিযোগ করতে... ১২৩ নম্বরে ডায়াল করুন...

১২৩ এর জন্য সহজ নির্দেশনা: ভাষার জন্য-
  • বাংলার জন্য ১ চাপুন
  • ইংরেজির জন্য ২ চাপুন
পোস্টপেইড গ্রাহকদের জন্য:
  • এ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য (ব্যবহার, বিল, এফএনএফ নম্বর) জানতে ১ চাপুন
  • সর্বশেষ প্যাকেজ সম্পর্কে জানতে ২ চাপুন
  • মূল্য সংযোজন সেবা সম্পর্কে জানতে ৪ চাপুন
  • বিশেষ সেবা সম্পর্কে জানতে ৫ চাপুন
  • ভয়েস মেসেজ রেকর্ড করতে ৭ চাপুন
  • গ্রাহক সেবা কর্মীর সরাসরি সহযোগিতা পেতে ০ চাপুন ।
প্রিপেইড গ্রাহকের জন্য:
  • এ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য (ব্যবহার, ব্যালান্স, এফএনএফ নম্বর) জানতে ১ চাপুন
  • সর্বশেষ প্যাকেজ সম্পর্কে জানতে ২ চাপুন
  • মূল্য সংযোজন সেবা সম্পর্কে জানতে ৪ চাপুন
  • বিশেষ সেবা সম্পর্কে জানতে ৫ চাপুন
  • ভয়েস মেসেজ রেকর্ড করতে ৭ চাপুন
  • গ্রাহক সেবা কর্মীর সরাসরি সহযোগিতা পেতে ০ চাপুন।
সাধারণ তথ্যের জন্য (০১৮১৯ ৪০০৪০০ এর মাধ্যমে):
  • আপনার যদি রবি নম্বর না থাকে, # (হ্যাশ) চাপুন
  • সর্বশেষ প্যাকেজ এর তথ্য জানতে ১ চাপুন
  • মূল্য সংযোজন সেবার তথ্য জানতে ৩ চাপুন
  • প্রিপেইড এবং পোস্টপেইড সংযোগ এর বিশেষ সেবা সম্পর্কে জানতে ৪ চাপুন
  • রবির ঠিকানা ও বিস্তারিত যোগাযোগ তথ্য জানতে ৫ চাপুন
  • ভয়েস মেসেজ রেকর্ড করতে ৬ চাপুন
  • গ্রাহক সেবা কর্মীর সরাসরি সহযোগিতা পেতে ০ চাপুন।

অন্যান্য ২৪/৭ (সপ্তাহে যে কোন দিন ২৪ ঘন্টা) সহযোগিতা ও সাহায্য পয়েন্ট:

  • আপনার রবি নম্বর থেকে ৮১২৩ নম্বরে এসএমএস করুন (প্রতিটি এসএমএস চার্জ ০.৫০ টাকা ও ১৫% ভ্যাট প্রযোজ্য)।
  • ০১৮১৯৪০০৪০০ নম্বরে কল করুন (যে কোন নম্বর থেকে)।
  • ফ্যাক্স করুন: +৮৮০২৮৮৩২৫০৩, +৮৮০১৮১৯২৩৪৩২৯-০১৮১৯২৩৪৩৩৩
  • ই-মেইল:    123@robi.com.bd

অনলাইনের মাধ্যমে  মন্তব্য ও অনুসন্ধান ফর্ম