| ১. রবি নেটওয়ার্ক অবকাঠামো ব্যাবসা সম্পর্কে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (http://btrc.gov.bd/) এর অবকাঠামো শেয়ারিং নির্দেশনা (http://www.btrc.gov.bd/licensing/guidelines/infrastructure_sharing_guidelines.pdf) অনুযায়ী টেলিকম অপারেটররা অন্যান্য আগ্রহী অপারেটর কিংবা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক উপাদানসমূহ শেয়ার করবে। এ ধরনের নির্দেশনার উদ্দেশ্য হচ্ছে, এই খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ ও পরিচালনা ব্যয় কমিয়ে আনা, এবং অপারেটররা তাদের গ্রাহকদেরকে আরো কার্যকর ও দক্ষ সেবা প্রদানের জন্যে যাতে করে স্থায়ী ও বিচিত্র ব্যবসায় মডেল তৈরি করতে পারে সেলক্ষ্যে সাহায্য করা। কাজেই রবি’র পাইকারি ব্যবসায়ের যে উদ্যোগ তা কমিশনের এসব নিয়মনীতি সম্মত। আর এ উদ্যোগ আমাদের সামাজিকভাবে দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যকে আরো শক্তিশালী করবে। অবকাঠামো শেয়ারিং এর মাধ্যমে অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়াটা রবি’র জন্যে একটি বড় পদক্ষেপও বটে। ২.নেটওয়ার্ক অবকাঠামো ব্যাবসা সম্পর্কেপাইকারি ব্যবসায় এমন একটি ব্যবসায় যার লক্ষ্য হচ্ছে নিয়ন্ত্রণ নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে দু’টি ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে টেলিকম পণ্য ও সেবার আদান-প্রদান করা। এটি এক ধরনের ব্যবসায় পদ্ধতি যাতে করে একটি প্রযুক্তি কোম্পানি কোন একটি স্থানে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অবকাঠামো (যেমন, টাওয়ার, স্পেস, বিদ্যুৎ, বিটিএস কর, আশ্রয় ইত্যাদি) ব্যবহার করে তাদের যন্ত্রপাতি স্থাপন করতে পারে এবং ঐ অঞ্চলে ব্যবসায় পরিচালনা করতে পারে। এক কথায়, রবি পাইকারি ব্যবসায় গ্রাহকদের অবকাঠামো সংক্রান্ত চাহিদা পূরণে সহায়তা করে থাকে। 3. রবি নেটওয়ার্ক অবকাঠামো পণ্য ও সেবা সম্পর্কেপণ্য ও সেবার জন্যে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। ৪. রবি পাইকারি পণ্যের মূল্য সম্পর্কে পণ্যের মূল্য সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। ৫. রবি’র সাথে নেটওয়ার্ক অবকাঠামো করার ন্যুনতম চুক্তির মেয়াদকাল চুক্তির মেয়াদকাল পারস্পরিক আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে; আর বিভিন্ন পণ্য অনুযায়ী এই মেয়াদ বিভিন্ন হতে পারে। সর্বাধিক লাভের লক্ষে আমরা লম্বা সময়কালের ব্যবসায় চুক্তিকে উৎসাহ দেই। সাধারণত আমাদের চুক্তির মেয়াদ থাকে ৫ বছর, যেখানে পারস্পরিক আলোচনা আর সময়ে সময়ে এটি পর্যালোচনার সুযোগ থাকছে। ৬. কোন ধরনের প্রশ্ন কিংবা পরামর্শের জন্যে কোথায় যোগাযোগ করতে হবে? আমাদের যোগাযোগের ঠিকানা |



