বিশ্ব ইজতেমা ২০০৮ এ রবি আজিয়াটা লিমিটেড
|

|
মুসলমানদের জন্য (পবিত্র হজ্বের পরে) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে রবি আজিয়াটা লিমিটেড নানা কর্মসূচি হাতে নেয়। পবিত্র ইজতেমায় যোগ দেওয়ার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। রবি আজিয়াটা লিমিটেড এই আগত মুসল্লীদের জন্য বিনামূল্য চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করে, যা সকাল থেকে রাত অবধি খোলা থাকে। এই কেন্দ্রে মুসল্লীদের স্বাস্হ্যপরীক্ষা করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেই সাথে মুসল্লীদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হয়। এছাড়া রবি আজিয়াটা লিমিটেড এর সেবা কেন্দ্রে কাস্টমার কেয়ার কর্মীগণ পুন-নিবন্ধন কর্মসূচি পরিচালনা করে। স্থানীয় এটিপি’রা (মুসকান কর্পোরেশন ও সিম টেলিকম) তাদের স্টলে পণ্য ও আরভি প্রাপ্তি নিশ্চিত করে। এই স্টলগুলো থেকে পিসিও সেবাও দেয়া হয়। ইজতেমায় মুসল্লীগণ যাতে নির্বিঘ্ন মোবাইল নেটওয়ার্ক পান সেই ব্যবস্থাও রবি আজিয়াটা লিমিটেড সার্থকভাবে করতে সমর্থ হয়।
|
|
|
যেহেতু বাংলাদেশের মানুষের কাছাকাছি থেকে সেবা দেওয়ার জন্য রবি আজিয়াটা লিমিটেড অঙ্গীকারাবদ্ধ, তাই এই কর্মসূচিগুলোকে প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্বশীলতামূলক কার্যক্রম (সিএসআর) এর আওতায় আনা হয়। ভবিষ্যতে এধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়াস অব্যাহত থাকবে।
|
| |
রবি আজিয়াটা লিমিটেড ডিবেট চ্যাম্পিয়নশিপ (বিতর্ক প্রতিযোগিতা) ২০০৮
|
দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করে রবি আজিয়াটা লিমিটেড ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০০৮। সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৭টি আন্তঃবিদ্যালয় এবং একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বন্দর নগরী চট্টগ্রামের ৯টি সেরা ইংরেজি মাধ্যম বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিদ্যালয়গুলো হচ্ছে উইলিয়াম ক্যারি একাডেমি, সামারফিল্ড স্কুল, বে ভিউ স্কুল, সিডার ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিন ভেল স্কুল, চিটাগাং সানশাইন স্কুল, অক্সব্রিজ স্কুল ও জেমস্ ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেড এর কর্পোরেট এ্যাফেয়ার্স এর প্রধান জনাব জাভেদ তারিক, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি জনাব মাসুদ বকুল ও একই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সাইফ চৌধুরী।
|
 |
|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকনমিক্স সোসাইটির চট্টগ্রাম অংশের সভাপতি অধ্যাপক সিকান্দার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা জনাব ফরিদ আহমেদ। প্রথম আলোর রেসিডেন্ট (আঞ্চলিক) সম্পাদক জনাব আবুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|
|
|
রবি আজিয়াটা লিমিটেড ও এসইআইডি ট্রাস্ট এর যৌথ উদ্যোগ
প্রতিবন্ধী শিশু পুনর্বাসনের জন্য রবি আজিয়াটা লিমিটেড এসইআইডি (স্পেশাল এডুকেশন ফর ইন্টেলেকচুয়ালি ডিজ্যাবল্ড) ট্রাস্ট এর সাথে সম্মিলিতভাবে কাজ করছে। এসইআইডি হচ্ছে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিবন্ধী শিশু, বিশেষ করে বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন এবং তাদের অধিকার সংরক্ষণ করে সমাজের মূল ধারায় জীবন ধারনে সহযোগিতা করে আসছে। রবি আজিয়াটা লিমিটেড এর কর্পোরেট এ্যাফেয়ার্স এর প্রধান জনাব জাভেদ তারিক এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কাজের জন্য এসইআইডি ট্রাস্টের পরিচালক জনাব দিলারা সাত্তার মিতু এর নিকট একটা চেক হস্তান্তর করেন।
সমাজের দুঃস্থ মানুষদের জীবনযাত্রার মান উন্নত করার প্রয়াসে রবি আজিয়াটা লিমিটেড সমসময়ই সহযোগিতা করে আসছে। এ প্রসঙ্গে জনাব তারিক বলেন, “আমরা বাংলাদেশের অবহেলিত শিশুদের উন্নয়নকে গুরুত্ব দেই; বিশেষ করে শিশুদের মৌলিক শিক্ষা ও তাদের কোমল মনের বিকাশ বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা মনে করে এই প্রতিবন্ধী শিশুদের যত্ন নিলে তারা ভবিষ্যতে সমাজে অবদান রাখতে পারবে।” এসইআইডি ট্রাস্ট ২০০৩ সাল থেকে অবহেলিত, অযত্ন-লালিত এই প্রতিবন্ধী শিশুদের জন্য কার্যক্রম চালিয়ে আসছে। তাদের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আন্তর্জাতিকভাবে পরিচিত কিছু সংগঠন যেমন, এ্যাকশন এ্যইড বাংলাদেশ, লজ স্কশিয়া পেনাং, মালয়েশিয়া ইত্যাদি বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের বিকাশে পরিচালিত এসকল কার্যক্রমে সহযোগিতা করছে। সমাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের সর্বত্র বৃহত্তর সামাজিক স্বার্থের সংরক্ষণে নিবেদিত।
|
|
ব্র্যাক শিক্ষা কার্যক্রমে রবি আজিয়াটা লিমিটেড এর অনুদান
দেশের অন্যতম বৃহত্তম মোবাইল সংযোগ সংস্থা রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) পরিচালিত উপানুষ্ঠানিক এবং অব্যাহত শিক্ষার আওতাধীন “নানা দেশের নানা মানুষ” বইটি প্রকাশে সহায়তা করে। এজন্য প্রকাশক হিসেবে ব্র্যাক গ্রুপকে একটি চেক হস্তান্তর করা হয়, যা ব্র্যাক গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ নাজমুল আবদল গ্রহণ করেন। এই অর্থ দিয়ে ব্র্যাকের উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রগুলোতে ব্যবহৃতব্য উক্ত তথ্যমূলক বইটির ১০ হাজার কপি ছাপা হবে।
রবি আজিয়াটা লিমিটেড তাদের সামাজিক দায়িত্বশীলতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সমাজের টেকসই উন্নয়নে অংশীদার হতে চায়। এই অবদান রবি আজিয়াটা লিমিটেডের অন্যতম মৌলিক নীতি অর্থাৎ শিক্ষার উন্নয়নে অংশগ্রহণ এর একটি উদাহরণ।
|
| |
পুরস্কার ও স্বীকৃতি
|
মৌলিক শিক্ষা, প্রাথমিক স্বাস্হ্য সেবা, দারিদ্র বিমোচন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড- ফাইনানশ্যল এক্সপ্রেস কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এ্যাওয়ার্ডস্- ২০০৬ প্রদান করা হয়। রবি আজিয়াটা লিমিটেড এই সম্মানজনক স্ট্যান্ডার্ড চার্টার্ড- ফাইনানশ্যল এক্সপ্রেস কর্পোারেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এ্যাওয়ার্ডস্- ২০০৬ অর্জন করে।
|
|
বৃহৎ প্রতিষ্ঠানগুলো তাদের মূল ব্যবসায়ের পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতামূলক কার্যক্রমের মাধ্যমে যে বিশেষ অবদান রাখছে তারই স্বীকৃতি হিসেবে চালু হয় এই সিএসআর পুরস্কার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালেহউদ্দিন আহমেদ রবি আজিয়াটা লিমিটেড এর সাবেক চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন কাশেম খান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমদ বিন ইসমাইলী এর হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময়ে সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড: এবি মির্জা আজিজুল ইসলাম এবং অর্থনীতিবিদ ও এওয়ার্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড: ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
|

|
|