আন্তর্জাতিক রোমিং জিজ্ঞাসা

১. আন্তর্জাতিক রোমিং সেবা পেতে কোন ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে?

উত্তর: শুধু আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে- মাস্টার , ভিসা এবং আমেরিকান এক্সপ্রেস কার্ড।

২. অন্য ব্যক্তির আন্তর্জাতিক কার্ড কি ব্যবহার করা যাবে?

উত্তর: না। কার্ডটি অবশ্যই গ্রাহকের নামে হতে হবে এবং কারণেই অন্য ব্যক্তির কার্ড ব্যবহার করা যাবে না।

৩. আন্তর্জাতিক রোমিং এর জন্য কি মাসিক ফি প্রয়োজন?

উত্তর: আন্তর্জাতিক রোমিং সেবার জন্য অতিরিক্ত মাসিক ফি দরকার হয় না।

৪. রোমিং এর সময় কি কলার আইডি সুবিধা পাওয়া যায়?

উত্তর: আপনার মোবাইলে কলার আইডি দেখা যাবে কিনা তা ভ্রমণকৃত দেশের অপারেটরের উপর নির্ভর করে।

৫. আন্তর্জাতিক রোমিং এর জন্য উপযুক্ত হ্যান্ডসেট কোনটি?

উত্তর: বিদেশে ভ্রমনের সময় আন্তর্জাতিক রোমিং সুবিধা পেতে নেটওয়ার্ক উপযুক্ত হ্যান্ডসেট অবশ্যই থাকতে হবে। সারা বিশ্বের অপারেটররা জিএসএম ৯০০, ১৮০০ এবং ১৯০০ MHz ফ্রিকোয়েন্সি / ব্যান্ডউইডথ্‌ ব্যবহার করে; কাজেই যে দেশে ভ্রমণ করবেন, আপনার হ্যান্ডসেট সে দেশের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির উপযুক্ত হতে হবে। বিদেশে ভ্রমণের সময় গ্রাহক ডুয়াল ব্যান্ড হ্যান্ডসেট (জিএসএম ৯০০/১৮০০) ব্যবহার করতে পারেন। কিন্তু বিশেষ করে উত্তর আমেরিকা, অর্থা ইউএসএ কানাডায় ট্রাই-ব্যান্ড (জিএসএম ৯০০, ১৮০০/১৯০০) হ্যান্ডসেট ব্যবহার করুন।

উদাহরণ: থাইল্যান্ডে অরেঞ্জ অপারেটর জিএসএম ১৮০০ এবং কানাডায় মাইক্রোসেল অপারেটর জিএসএম ১৯০০ (নেটওয়ার্ক) ব্যবহার করে। কাজেই, এই নেটওয়ার্কগুলোতে সিংগেল ব্যান্ড (জিএসএম ৯০০) হ্যান্ডসেট কাজ করবে না। থাইল্যান্ড এবং কানাডায় এই অপারেটরদের মাধ্যমে আন্তর্জাতিক রোমিং সেবা পেতে আপনাকে যথাক্রমে ডুয়াল ব্যান্ড ট্রাই-ব্যান্ড হ্যান্ডসেট ব্যবহার করা উচিৎ। জাপানে ভ্রমণের সময় টোকিওর নারিতা বিমানবন্দর থেকে বিশেষ থ্রিজি উপযুক্ত হ্যান্ডসেট (যেমন, নকিয়া ৬৬২০) ভাড়া করতে বা কিনতে হবে। ইউএসএ নেক্সটেলের রোমিং ব্যবহার করতে আপনাকে বিশেষ হ্যান্ডসেট (যেমন, মোটোরোলা আই ৩০x) ব্যবহার করতে হবে।

৬. (রোমিং এর জন্য) গ্রাহককে কত চার্জ দিতে হবে?

উত্তর: ভ্রমণকারী যদি বাংলাদেশের বাইরে অন্য দেশ, যেমন জার্মানিতে যান এবং তার ফোনে আন্তর্জাতিক রোমিং সুবিধা থাকে, তবে:

  • জার্মান মোবাইলে কল করতে:

জার্মান অপারেটরের চার্জ (স্হানীয়/এনডব্লিউডি) + রবি সার্ভিস চার্জ (দেশের চার্জ ) + ট্যাক্স, লেভি সহ অন্যান্য চার্জ (যদি প্রযোজ্য থাকে)

 

  • বাংলাদেশ বা অন্য দেশে কল করতে:

জার্মান অপারেটরের চার্জ + আন্তর্জাতিক কল চার্জ (জার্মানি থেকে বাংলাদেশ বা অন্য দেশে) + রবি সার্ভিস চার্জ (দেশের চার্জ) + ট্যাক্স, লেভি সহ অন্যান্য চার্জ (যদি প্রযোজ্য থাকে)

 

  • যে কোন কল রিসিভ করতে:

আন্তর্জাতিক কল চার্জ (বাংলাদেশ থেকে ভ্রমণকৃত দেশে) + ভ্রমণকৃত দেশের অপারেটর চার্জ (যদি ইনকামিং কলের জন্য প্রযোজ্য হয়) + রবি সেবা চার্জ (দেশের চার্জ) ট্যাক্স, লেভি সহ অন্যান্য চার্জ (যদি প্রযোজ্য থাকে)

৭. আন্তর্জাতিক রোমিং বিল এবং স্থানীয় বিলে কিভাবে রোমিং চার্জ দেখায়?

উত্তর: ভ্রমণের সময় সকল বিল রোমিং বিল হিসেবে দেখাবে, স্থানীয় বিল হিসেবে দেখাবে না। যখন বাংলাদেশে থাকবেন তখন আপনার ব্যবহারের সকল বিল স্থানীয় বিল হিসেবে দেখাবে।

৮. রোমিং এর সময় কিভাবে কল করতে হয়?

  • ভ্রমণকৃত দেশের মোবাইলে কল করতে কেবল কাঙ্ক্ষিত নম্বরটি ডায়াল করুন।

  • ল্যান্ড ফোনে স্থানীয় কল (ভ্রমণকৃত দেশের) করতে এরিয়া কোড সহ কাঙ্খিত নম্বরে ডায়াল করুন।

  • আন্তর্জাতিক কল করতে হলে আন্তর্জাতিক ক্সেস কোড ( ০০” অথবা +”) + দেশের কোড + মোবাইল নম্বর (নম্বরেপ্রথম অংক ‘০’ ব্যতীত) ডায়াল করুন। ভ্রমণকারী যদি ভ্রমণকৃত দেশ থেকে বাংলাদেশে কল করেন, তবে ভ্রমণকারী (০০৮৮০ অথবা + ৮৮০ ডায়াল করে) আন্তর্জাতিক কল করবেন


To call a number in Bangladesh, please dial in the following way:

অপারেটর

 

কান্ট্রি কোড (+এরিয়া কোড)

 

কাঙ্ক্ষিত নম্বর

 

বিটিসিএল ঢাকা

+৮৮০২ অথবা ০০৮৮০২

xxxxxxx

বিটিসিএল চট্টগ্রাম

+৮৮০৩১ অথবা ০০৮৮০৩১

xxxxxxx

রবি

+৮৮০১৮ অথবা ০০৮৮০১৮

Xxxxxxx

গ্রামীণফোন

+৮৮০১৭ অথবা ০০৮৮০১৭

Xxxxxxx

বাংলা লিংক

+৮৮০১৯ অথবা ০০৮৮০১৯

Xxxxxxx

সিটিসেল

+৮৮০১১ অথবা ০০৮৮০১১

Xxxxxxx

এয়ারটেল

+৮৮০১৬ অথবা ০০৮৮০১৬

Xxxxxxx

 

৯. ভ্রমণের সময় কিভাবে এসএমএস করতে হয়?

উত্তর: ভ্রমণের সময় আপনি সব রকম রবি এস.এম.এস. সেবা পেতে পারেন। রবি নম্বরে এসএমএস পাঠাতে অনুগ্রহ করে প্রাপকের মোবাইল নম্বর ০১৮******** অথবা +৮৮০১৮******** এভাবে লিখুন। এসএমএস সার্ভিস সেন্টারের নম্বর +৮৮০১৮০১০০০০০৪ আছে কিনা যাচাই করুন।

এসএমএস চার্জ: ভ্রমণের সময় এসএমএস এর চার্জ হবে ভ্রমণকৃত দেশের অপারেটরের বিদ্যমান চার্জ অনুযায়ী।

দ্রষ্টব্য: অনুগ্রহ করে এসএমএস সেবা কেন্দ্রের নম্বর পরিবর্তন করবেন না। স্বয়ংক্রিয়ভাবে কাঙ্খিত সার্ভিস সেন্টারের নম্বরটি নির্বাচিত হবে।

১০. ভ্রমণের সময় কিভাবে নিজে নিজে নেটওয়ার্ক নির্বাচন করা যায়?

উত্তর: রবি বিস্তৃত কভারেজ তৈরির জন্যে বিশ্বব্যাপী অপারেটদের সাথে চুক্তি করেছে। সে কারণে ভ্রমণকারী কোন দেশের বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে নেটওয়ার্ক পাবেন। তবে মাঝে মাঝে বিশেষ কারণে ভ্রমনকারীদের নিজেদেরকে নেটওয়ার্ক নির্বাচন করতে হতে পারে।

নিজে নিজে নেটওয়ার্ক নির্বাচনের জন্য ভ্রমণকারীকে আন্তর্জাতিক রোমিং মেনুতে যেতে হবে এবং এটি বিদেশে ভ্রমণের সময় তার হ্যান্ডসেটের মেনু অপশনে যুক্ত হয়ে যাবে। গ্রাহহকে আন্তর্জাতিক রোমিং মেনুর সিলেক্ট আইএমএসআই / সাইড নির্বাচন করতে হবে এবং পরে সেখানে দুটি অপশন থাকবে ‘রবি এব্রড’ ভ্রমণকারী যখন বাইরে কোন দেশে ভ্রমণ করবেন যে দেশের সাথে রবির দ্বিমূখী চুক্তি আছে, ভ্রমণকারীকে তখন অবশ্যই রবি অপশনটি নির্বাচন করতে হবে; অন্যদিকে ভ্রমণকারী যখন কোন দেশে ভ্রমণ করবেন যে দেশের সাথে রবির প্রক্সি চুক্তি আছে, ভ্রমণকারীকে তখন অবশ্যই এব্রড নির্বাচন করতে হবে।

দ্রষ্টব্য: দ্বিপাক্ষিক বা প্রক্সি “স্ট্যাটাস সহ একটি সমপূর্ণ তালিকা ‘অপারেটর লিস্ট’পাতায় পাবেন।