
রবি বাজার হচ্ছে আপনার জন্য ২৪ ঘন্টার একটি ইলেকট্রনিক বাজার ব্যবস্থা। আপনার মোবাইল ফোন ব্যবহার করেই এই সেবা পাবেন। রবি বাজারে মোবাইল ফোন ব্যবহার করে বিক্রেতারা তাদের পণ্যের তথ্য পাঠাতে পারেন আবার অন্যদিকে ক্রেতারা তাদের কাঙ্খিত পণ্য খুঁজে নিতে পারেন। এর মাধ্যমে ক্রেতা বিক্রেতারা পণ্যের দরদাম ও বেচাকেনা করতে পারবেন।
আপনার সকল দুশ্চিন্তা দূর করতে রবি বাজারে আসুন। বিশৃঙ্খল বাজারে দর কষাকষি করা আর ঝামেলায় মাথা গরম করার প্রয়োজন নেই। এখানেই আপনি সহজে আপনার পণ্য খুঁজে পাবেন।
কিভাবে আপনি রবি বাজারে প্রবেশ করবেন:
যে কোন মোবাইল ফোন হতে আপনি নির্ধারিত ৮৪৮৪ নম্বরে এসএমএস পাঠিয়ে রবি বাজারের সেবা সহজে পেতে পারেন।.
রবি গ্রাহকগণ তাদের ওয়াপ কার্যকর হ্যান্ডসেটের মাধ্যমে সহজে এই সেবা পেতে পারেন। wap.robibazar.com সাইটিতে সবকিছুর জন্য সচিত্র নির্দেশনা পাবেন।
www.robibazar.com ওয়েবটিতে পাবেন “রবি বাজার”। ক্রেতা-বিক্রেতাগণ তাদের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে রবি বাজারের সুবিধা নিতে পারেন। (বিক্রেতাকে রবি’র গ্রাহক হতে হবে)।
বিস্তারিত জানতে ১২৩ অথবা ৮৯৮৯ এ কল করুন। (চার্জ প্রযোজ্য)।



