রবি আন্তর্জাতিক রোমিং গ্রাহকগণের জন্য গুরুত্বপূর্ণ/প্রয়োজনীয় তথ্য:

আমাদের সুপারিশ হলো, আপনি ফোন নম্বর আন্তর্জাতিক ফরম্যাটে (যেমন, + ৮৮০২xxxxx) আপনার ফোনবুকে বা হ্যান্ডসেট মেমোরিতে সেভ রাখুন। তাহলে, বিদেশ অবস্থানকালে স্থানীয় বা আন্তর্জাতিক যে কোন নম্বরে এডিটিং এর কোন ঝামেলা ছাড়াই কল করতে পারবেন।

মনে রাখবেন, এরিয়া কোডের ক্ষেত্রে শুরুর ০ বাদ দিতে হবে। বাংলাদেশের কোড হলো ৮৮০ এবং ঢাকার এরিয়া কোড ০২, অর্থা ঢাকার নম্বর সাধারণত: ০২xxxxx- এভাবে ডায়াল করা হয়। কিন্তু আপনি যখন সিঙ্গাপুর থেকে ঢাকার নম্বর কল করবেন তখন +৮৮০২xxxxx নম্বরে ডায়াল করবেন। (ঢাকার এরিয়া কোড ০২ এর প্রথম কে বাদ দিন)

আপনার হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হলে:

বিদেশে অবস্থানকালে যদি হ্যান্ডসেট হারিয়ে যায় বা চুরি হয় তাহলে গ্রাহককে দ্রুত ০০৮৮০১৮১৯২৩৪৩২৯-৩৩ নম্বরে ফ্যাক্স পাঠাতে হবে। এতে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, উপযুক্ত স্বাক্ষর স্‌হ সাবস্ত্রিপশন স্থগিত/বন্ধের অনুরোধ করতে হবে। এছাড়া, আপনি ০১৮১৯২৩২৪৭৭ নম্বরে কল করে অথবা IR@robi.com.bd এই ইমেইল ঠিকানায়ও আপনি জানাতে পারেন।

এসএমএস এর মাধ্যমে আন্তর্জাতিক রোমিং এর ট্যারিফ (খরচ) সম্পর্কে জানুন:

এখন রবি গ্রাহকগণ দেশের নাম লিখে ২৪৭৭ নম্বরে এসএমএস পাঠিয়ে আন্তর্জাতিক ট্যারিফ সংক্রান্ত তথ্য পেতে পারেন। আন্তর্জাতিক কল চার্জ সমন্ধে স্বচ্ছ ধারণা পেতে এই বিশেষ সেবা রবি গ্রাহকগণকে সাহায্যে করবে ।