দেশের অভ্যন্তরে ভ্রমণকারীদের জন্য বিশেষ সুযোগ:

“ডেইলি আনলিমিটেড ডাটা রোমিং প্ল্যান (ডিইউডিআরপি)” হলো আজিয়াটা গ্রুপ বারহাড প্রদত্ত একটি বিশেষ সুযোগ যার মাধ্যমে গ্রাহকগণ সহযোগী নেটওয়ার্কের আওতায় ভ্রমণের সময় দৈনিক অপরিমিত ড্যাটা রোমিং সেবা পেতে পারেন। সেলকম মালয়েশিয়া, এম১-সিঙ্গাপুর, এক্সএল-ইন্দোনেশিয়া, ডায়লগ-শ্রীলঙ্গা, হ্যালো-কম্বোডিয়া এবং রবি বাংলাদেশ এর সকল পোস্টপেইড গ্রাহক ভ্রমণের সময় এই সেবা ভোগ করতে পারেন।

রবির আন্তর্জাতিক রোমিং গ্রাহকগণ যদি উপযুক্ত নেটওয়ার্কের মধ্যে থাকেন তবে দৈনিক অপরিমিত ড্যাটা রোমিং সেবা পাবেন।


বাংলাদেশের অভ্যন্তরে পর্যটক রোমিং

আপনি যখন বাংলাদেশে, তখন সম্পূর্ণ আস্থার সাথে রবি নেটওয়ার্ক নির্বাচন করুন এবং দেশব্যাপী ও বিশ্বব্যাপী বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক এর মাধ্যমে আপনার সকল টেলিফোন যোগাযোগের প্রয়োজন মেটান।

 

রবি সুবিধাসমূহ:

  • বাংলাদেশের ৬৪টি জেলা ব্যাপী পাবেন বিস্তৃত নেটওয়ার্ক।

  • দেশব্যাপী উচ্চ গতিসম্পন্ন জিপিআরএস/ ইডিজিই সংযোগ।

 

রবি নেটওয়ার্ক নির্বাচন করতে:

আপনি যখন বাংলাদেশে আসেন, তখন নিচের যে কোন উপায়ে রবি নেটওয়ার্ক নির্বাচন করতে পারেন:

 

স্বয়ংক্রিয় নির্বাচন:

  • স্বাভাবিকভাবে ফোন সেটগুলোতে স্বয়ংক্রিয় নেটওয়ার্ক নির্বাচন দেওয়া থাকে।

  • যখন আপনি বাংলাদেশে পৌঁছাবেন তখন আপনার মোবাইল সেটটি বিদ্যমান নেটওয়ার্ক খুঁজবে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি নেটওয়ার্ক নির্বাচন করবে। নিশ্চিত হোন যে, নির্বাচিত নেটওয়ার্কটি রবি।

  • নিচের যে কোন আকারে রবি নেটওয়ার্ক কোড দেখা যাবে:

“রবি”, “বিজিডি ০২”, “৪৭০ ০২”, “বিজিডি একে”, “বিজিডি রবি”, “বিডি রবি” অথবা “একটেল”|

ম্যানুয়াল নির্বাচন :

  • আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে রবি নেটওয়ার্কে প্রবেশ করতে না পারেন, তবে আপনি নিজেই আপনার মোবাইল সেট থেকে বিদ্যমান নেটওয়ার্কের তালিকা খুঁজতে পারেন।

  • উদাহরণ স্বরুপ, নকিয়া হ্যান্ডসেটের সেটিংস্‌ এ গিয়ে ফোন সেটিং এ যান এবং পরে নেটওয়ার্র্ক সিলেকশনে যান অথবা ফোনের নির্দেশিকা অনুসরণ দেখুন।

  • কিছুক্ষণ পরে আপনি বিদ্যমান নেটওয়ার্কের তালিকা দেখতে পাবেন। এরপর “রবি”, “বিজিডি ০২”, “৪৭০ ০২”, “বিজিডি একে”, “বিজিডি রবি”, “বিডি রবি” অথবা “একটেল” যেটি আপনি দেখতে পাবেন সেটি নির্বাচন করুন এবং আপনি রবিতে যুক্ত হবেন।

 

অনুগ্রহ করে মনে রাখবেন, রবি নেটওয়ার্কে রোমিং করতে হলে আপনার হ্যান্ডসেটটি জিএসএম ৯০০ বা ১৮০০ নেটওয়ার্ক সমর্থ হতে হবে।

বাংলাদেশে রোমিং এর সময় কল করতে:

 

দেশীয় কল:


রবি নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের মধ্যে কল করতে অনুগ্রহ করে নিম্নোক্ত উপায়ে ডায়াল করুন:


ঢাকার ফিক্সড ফোন

০২

Xxxxxxx

চট্টগ্রামের ফিক্সড ফোন

০৩১

Xxxxxx

খুলনার ফিক্সড ফোন

০৪১

Xxxxxx

রাজশাহীর ফিক্সড ফোন

০৭২১

Xxxxxx

সিলেটের ফিক্সড ফোন

০৮২১

Xxxxxx

রবি

০১৮

Xxxxxxx

গ্রামীণফোন

০১৭

Xxxxxxx

বাংলালিংক

০১৯

Xxxxxxx

সিটিসেল

০১১৯

xxxxxx

এয়ারটেল

০১৬

Xxxxxxxx

আন্তর্জাতিক কল:

আন্তর্জাতিক কলের ক্ষেত্রে আন্তর্জাতিক এক্সেস কোড, দেশের কোড এবং ফিক্সড ফোনের জন্য এরিয়া কোড অথবা মোবাইল কোড (শুরুর ‘০’ বাদে) ব্যবহার করে কল করুন।উদাহরণস্বরুপ, আপনি যদি অস্ট্রেলিয়ার ক্যানবেরার একটি ফিক্সড্‌ ফোনে কল করতে চান তাহলে ডায়াল করুন:

+৬১২ xxxx xxxx, অথবা, ০০৬১২ xxxx xxxx

যে কোন জিজ্ঞাসার জন্য জন্য অনুগ্রহ করে আন্তর্জাতিক রোমিং এর হেল্পলাইন +৮৮০১৮১৯২৩২৪৭৭ নম্বরে (সপ্তাহে প্রতিদিন ২৪ ঘন্টা) ফোন করুন অথবা ই-মেইল করুন: ir@ robi.com.bd ঠিকানায়।

আমরা সেখানে দিনের ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন এবং বছরের ৩৬৫ দিনই আছি।

Close