রবি পোস্টপেইড গ্রাহক হিসেবে আপনি নিচের যেকোন একটি উপায়ে আপনার বিল যাচাই ও পরিশোধ করতে পারেন:
আপনার বিল তথ্য সম্পর্কে জানুন।
ওয়েব বিল: –যে কোন সময় যে কোন স্থান থেকে ইন্টারনেট এর মাধ্যমে আপনার শেষ ৩ মাসের বিল দেখতে পারেন।
নিবন্ধনের জন্য reg লিখে ৮২৪৫ (৮বিল) নম্বরে পাঠিয়ে দিন। এসএমএস এর মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পাবেন।
বিল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
http://bill.robi.com.bd সাইটটিতে লগইন করুন।
-
আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
-
আপনার কাঙ্খিত মাসের বিল দেখতে মাসটি নির্বাচন করুন।
ই-বিল:- ই-মেইল এর মাধ্যমে আপনার মাসিক বিল পেতে পারেন।
নিবন্ধনের জন্য ‘reg’ লিখে ৮২৪৫ (৮বিল) নম্বরে পাঠিয়ে দিন। এসএমএস এর মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পাবেন।
ই-মেইল এর মাধ্যমে বিল পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
http://bill.robi.com.bdসাইটটিতে লগইন করুন।
-
আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
-
‘ইবিল রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করুন। এখানে আপনি ২টি পর্যন্ত ই-মেইল ঠিকানা লিখতে পারেন।
-
‘রেজিস্টার ইন ইবিল সার্ভিস’ বাটনে ক্লিক করে নিশ্চিত করুন।
এসএমএস:-৮পিএসটি (৮৭৭৮)নম্বরে এসএমএস পাঠিয়ে আপনি বিনামূল্যে আপনার বিস্তারিত বিল জেনে নিন।
দ্রষ্টব্য: বিল- আপনার সর্বশেষ বিলের পরিমাণ জানতে; ইউবিএল- আপনার সর্বশেষ বিলের পর অতিরিক্ত ব্যবহার জানতে; বিএএল- আপনার মোট বিলের পরিমাণ ও পরিশোধিত বিলের পরিমাণের পার্থক্য জানতে;
ইউএসএসডি:- *১৪০*৪# নম্বরে ডায়াল করুন এবং বিনামূল্যে ব্রাউজ করুন।
গ্রাহক সেবা কেন্দ্র: -বিল সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে যান।
আপনার বিল পরিশোধ করুন: স্ক্র্যাচ কার্ড- – বিল পরিশোধ করতে নিয়মিত রবি প্রিপেইড স্ক্র্যাচ কার্ড অথবা ইজি লোড ব্যবহার করুন। নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:
নিম্নের ধাপগুলো অনুসরন করুন:
অটো ডেবিট- – ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন।
যেসব গ্রাহকের বৈধ ক্রেডিট কার্ড (যথা, মাস্টার কার্ড বা ভিসা কার্ড) আছে, তারা নির্বিঘ্নে ফোন ব্যবহার করতে ও বিল পরিশোধের ঝামেলা এড়াতে রবিকে বিল সমন্বয় করার ক্ষমতা দিতে পারেন। এজন্য নিচে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনার নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করুন: • মালিকানার কাগজপত্র । • বৈধ ক্রেডিট কার্ড (ফটোকপি- জমা দেওয়ার সময় যাচাই করা হবে)। নিচের ফরমগুলো পূরণ করুন: • স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফর্ম- সঠিকভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত, • অটো ডেবিট ইনস্ট্রাকশন ফর্ম- সঠিকভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত| অথবা, আপনি ফরম ডাউনলোড, প্রিন্ট এবং পুরণ করে প্রতিনিধির মাধ্যমে আপনার নিকটস্থ যে কোন গ্রাহক সেবা কেন্দ্রে পাঠিয়ে দিন।
ইজি লোড- – আপনার নিকটস্থ যে কোন ইজি লোড পয়েন্ট থেকে আপনার বিল পরিশোধ করুন।
ইজি লোডের সাহায্যে কোন পিন ছাড়াই আপনি যে কোন প্রিপেইড রিচার্জ বা পোস্টপেইড বিল পরিশোধ করতে পারেন। আপনার নিকটস্থ যে কোন ইজি লোড পয়েন্ট থেকে পোস্টপেইড বিল পরিশোধ করতে পারেন।
দ্রষ্টব্য: কার্ড রিফিল করার সময় পরপর তিনবার ভুল নম্বর প্রবেশ করালে আপনার এ্যাকাউন্টের রিফিল সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।
ব্যাংক: – আমাদের অনুমোদিত সংশ্লিষ্ট যে কোন ব্যাংকে আপনার বিল পরিশোধ করুন।
গ্রাহক সেবা কেন্দ্র- - আপনার নিকটস্থ যে কোন রবি গ্রাহক সেবা কেন্দ্রে বিল জমা দিতে পারেন।
নিরাপত্তা জামানত বৃদ্ধি: এসএমএস এর মাধ্যমে জামানত:
ক্রেডিট সীমা বৃদ্ধি করতে এসএমএস এর মাধ্যমে আপনার পোস্টপেইডের নিরাপত্তা জামানত বাড়িয়ে নিন!
অথবা
আপনি আপনার নিটকস্থ গ্রাহক সেবা কেন্দ্রে নিরাপত্তা জামানত জমা দিতে পারেন।