আন্তর্জাতিক রোমিং:

২০০টির ও বেশি দেশের ৬০০টি অপারেটরের মাধ্যমে আমরা আপনাদেরকে সব জায়গাতেই সংযুক্ত রাখি!

বিদেশে যেসব অপারেটরের সাথে রবি’র রোমিং চুক্তি আছে তাদের মাধ্যমে ‘রবি আন্তর্জাতিক রোমিং সেবা’ তার গ্রাহককে বিদেশে ভ্রমণের সময় কল করা এবং রিসিভ করার সুযোগ করে দিয়েছে।

 

আন্তর্জাতিক রোমিং আপনাকে যেসব সেবা দেবে:

  • বিদেশে পার্টনার নেটওয়ার্কগুলোর সাহায্যে আপনি আপনার রবি নম্বর ব্যবহার করতে পারেন।

  • ২০৭ টি দেশের ৫৭৩টি অপারেটরের মাধ্যমে বিশ্বব্যাপী নেটওয়ার্কের ব্যবহার করতে পারবেন।

  • ৬টি মহাদেশের আপনার যোগাযোগ বিস্তৃত হবে।

  • এই সেবার জন্য অতিরিক্ত মাসিক চার্জ দিতে হবে না।

  • রবি থেকে রবিতে এসএমএস আদান-প্রদান করতে পারবেন।

  • জিপিআরএস রোমিং সেবার মাধ্যমে ইন্টারনেট এবং ওয়েব ব্যবহার করতে পারবেন।

  • অতিরিক্ত চার্জ ব্যতীত আইটেমাইজড্‌ (বিস্তারিত) বিল পাবেন।

  • এসএমএস এর মাধ্যমে আন্তর্জাতিক রোমিং ট্যারিফের তথ্য পাবেন।


দ্রষ্টব্য:

যখন আপনি বিদেশে ভ্রমণ করেন, তখন রবির মাধ্যমে বিদ্যমান সব সেবাই পেতে পারেন, যদি যে দেশে ভ্রমণ করছেন সেখানকার নেটওয়ার্ক অপারেটর তার নিজের গ্রাহকদের এই সেবাগুলো দিয়ে থাকে এবং রোমিং চুক্তিতে তা উল্লেখ থাকে।