নীতি এবং উদ্দেশ্য
নিজস্ব ক্ষমতায়ন: আপনার প্রত্যাশা এবং পছন্দ অনুযায়ী আমরা আপনার সেবায় নিয়োজিত।
আপনার জীবনের সর্বাঙ্গীণ উন্নতি, অগ্রগতি আর প্রাপ্তির জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানই আমাদের সেবার উদ্দেশ্য।
নীতি: আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেডের কর্মীবর্গ প্রতিষ্ঠানের নিম্নোক্ত নীতির প্রতি দায়বদ্ধ
আবেগ বিষয়ক:অদম্য, সৃজনশীল, শ্রদ্ধাশীল ও উন্মুক্ত
কাজ বিষয়ক:সহজ, নীতিনিষ্ঠ, স্বচ্ছ, দায়বদ্ধ
নিম্নরূপ নির্দেশনামূলক নীতিমালা আমাদের প্রতিষ্ঠানের কর্মীবর্গের জন্য অবশ্যপালনীয়
১। সৃজনশীল : আমরা প্রচলিত চিন্তার বাইরে সৃজনশীল কাজে আগ্রহী
২। উন্মুক্ত : আমরা উন্মুক্ত আলোচনা ও সরাসরি যোগাযোগে বিশ্বাসী
৩। শ্রদ্ধাশীল : আমরা পারস্পরিক মতামতের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল
৪। নীতিনিষ্ঠ : আমরা কথায় ও কাজে সকল ক্ষেত্রে নীতিনিষ্ঠ
৫। সহজ : আমরা যা কিছু বলি এবং করি তা সহজ ও বোধগম্য
৬। অদম্য : আমরা অদম্য আগ্রহ নিয়ে সর্বোত্তম গ্রাহকসেবায় নিয়োজিত
৭। দায়বদ্ধ : আমরা ব্যাক্তিগত ও সমষ্টিগত সকল কাজে দায়বদ্ধ
৮। স্বচ্ছ : অভ্যন্তরীণ এবং প্রাতিষ্ঠানিক সকল কাজে আমরা স্বচ্ছ



